স্যাটেলাইট রিফুয়েলিং মহাকাশযান উৎক্ষেপণ ৯ অক্টোবর
স্যাটেলাইট যদি খুব বেশি জ্বালানি বহন করতে পারে তাহলে স্পেসজাঙ্ক পরিহার করা সম্ভব। তবে খুব শিগগিরই এই সমস্যা থেকে মুক্তি পাবে স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। কারণ নর্থরোপ গ্রুম্মান এবং নাসা যৌথভাবে রিফুয়েলিং ভেসেল উন্মোচন করতে যাচ্ছে।
আগামী ৯ অক্টোবর একটি রাশিয়ান রকেটে এই ভেসেলটি উৎক্ষেপণ করা হবে, যা স্যাটেলাইটের জ্বালানি রিফুয়েলের মাধ্যমে উক্ত স্যাটেলাইটের মিশনের সময়সীমা বৃদ্ধি করতে পারবে।
মিশন এক্সটেনশন ভেহিকল বা এমইভি নামের এই ভেসেলটি একটি ইন্টেলস্যাট স্যাটেলাইটের সাথে তিনমাস যুক্ত হবে এবং পাঁচ বছরের অধিক লাইফ-এক্সটেন্ডিং সেবা দেবে। এরপর ভেসেলটি আবার নতুন আরেকটি স্যাটেলাইটকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে। এতে ১০ বছরের জন্য জ্বালানি থাকবে।
আগামী বছরে এমইভি-২ নামের আরেকটি মহাকাশযান একই ধরণের কাজের জন্য উৎক্ষেপণ করা হবে। সেটিতেও একই পরিমান জ্বালানি থাকবে। উভয় মহাকাশযান বর্তমানে বিদ্যমান জিওস্টেশনারি স্যাটেলাইটের ৮০ শতাংশের সাথে যুক্ত হতে পারবে, এমনকি সেটিও এই সেবার জন্য ডিজাইন না করা হলেও।
যদি এই এমইভি প্রোগ্রাম সফল হয় তাহলে নাসা পরবর্তীতে তাদের এই সেবা কিনতে পারে।
ডিবিটেক/বিএমটি